×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-১০
  • ২৭৮ বার পঠিত
এএসএম হারুন 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ৪'ঠা আগষ্ট ফেনীর মহিপালে আন্দোলনরত ১২ শিক্ষার্থীকে গুলি করে হত্যা মামলার ঘটনায় জেলার বিভিন্ন স্থান থেকে এজাহারভুক্ত ও সন্দিগ্ধ ১৫ আসামী'কে আটক করে জেলা পুলিশের বিভিন্ন টিম।

১০'ই নভেম্বর (রবিবার) বিকালে ফেনী মডেল থানা থেকে আসামীদের আদালতে প্রেরণ করা হয়।

পুলিশের তথ্য মতে, আটককৃত আসামিরা হলেন, শহরের ১০ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল সাত্তারের সন্তান ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল করিম (৬৫), ফাজিলপুর ইউনিয়নের মৃত রুহুল আমিনের সন্তান দেলোয়ার হোসেন বিপ্লব পাটোয়ারী (৪৫), মোটবী ইউনিয়ের আলী আকবরের সন্তান আঃ করিম (৫২), পাঁচগাছিয়া ইউনিয়নের মৃত মোখলেছুর রহমানের সন্তান  খায়েজ আহাম্মদ (৪৫), ফেনী পৌরসভা ১৩ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের সন্তান জোবায়ের হোসেন মাহিম (২৫), ফাজিলপুর ইউনিয়নের মৃত জান মিয়ার সন্তান আবুল খায়ের (৬৭), লেমুয়া ইউপি'র মৃত সফিউল্লার সন্তান আইয়ুব আহাম্মেদ আনসারী (৫২), ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ডের মৃত আঃ ছাত্তারের সন্তান হাজী আব্দুল করিম (৬৫), ফরহাদনগর ইউনিয়নের মৃত খুরশিদ আলমের সন্তান মোঃ আবুল কালাম (৫০), পাঁচগাছিয়া ইউনিয়নের মৃত কাজী আমান উল্লার সন্তান কাজী শরীয়ত উল্যাহ জুয়েল (৩৫),
পরশুরাম চিথলিয়া ইউপি'র শামছুল হক প্রঃ হোনা মিয়ার সন্তান মোঃ আব্দুল মোতালেব প্রঃ সাকিব (২০), পরশুরাম পৌরসভার ১নং ওয়ার্ডের নুর নবী পাটোয়ারীর সন্তান মাহাদী হাসান (২০), পরশুরামের বাসিন্দা মাক্কু মিয়ার সন্তান আবুল কালাম প্রঃ কালা মিয়া (৪৮), 
ফাজিলপুর ইউনিয়নের আব্দুর রউফের সন্তান জসিম উদ্দিন (৩৯), ধলিয়া ইউনিয়নের মৃৃত আঃ রশিদ মেম্বারের সন্তান মোঃ ইদ্রিস মুন্সি (৩৫)। 

আসামীদের আদালতে প্রেরণের বিষয় নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা বলেন, উক্ত আসামিরা ছাত্র হত্যার এজাহার নামীয় ও অনেকেই সন্দিগ্ধ হওয়ায় তাদেরকে জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat